ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

প্রেমিকার বাসার সামনেই পেটে ছুরি মেরে আত্মহত্যা প্রেমিকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫০, ১২ অক্টোবর ২০১৯
প্রেমিকার বাসার সামনেই পেটে ছুরি মেরে আত্মহত্যা প্রেমিকের

পেটে ছুরি মেরে আত্মহত্যা করেছেন এক তরুণ। প্রেমিকার বাসার সামনে গিয়ে ঘটনাটি ঘটান তিনি। শনিবার রাজধানীর কদমতলী এলাকার ঘটনা এটি।   

মো. নিরব নামের ওই তরুণ শরীয়তপুরের নড়িয়া উপজেলার মো. মতি মিয়ার ছেলে। তিনি ইসলামপুরে কাপড়ের দোকানে কাজ করতেন। তিনি কেরানীগঞ্জ মডেল থানার কাঠপট্টি নদীপাড়ে থাকতেন।

জানা যায়, আজ নিরব তার বন্ধু সিয়ামকে সঙ্গে নিয়ে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে তাদের বাসায় যান। সিয়ামকে বাসার একটু দূরে রেখে নিরব প্রেমিকার বাসার কাছে যান। 

Advertisement

নিরবের বন্ধু সিয়াম জানান, নিরবের সঙ্গে তার প্রেমিকার বাবা-মায়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয। তখন একপর্যায়ে নিরব নিজের পেটে ছুরিকাঘাত করেন। তখন নিরবকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান সিয়াম। সেখানে থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার এসআই সোহাগ রানা বলেন, একটি মেয়ের সঙ্গে নিরবের প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির বাসার সামনে গিয়ে পেটে ছুরিকাঘাত করে তিনি আত্মহত্যা করেছেন। এ ছাড়া মৃত্যুর অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্তের পর বলা যাবে।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!