ঢাকা,  শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটের বস্তা ব্যবহার না করায় দুইজনের জরিমানা

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০৬, ১১ ডিসেম্বর ২০১৯
পাটের বস্তা ব্যবহার না করায় দুইজনের জরিমানা
ছবি : ডেইলি বাংলাদেশ

পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় মেহেরপুরের এক ব্যবসায়ী ও এক চাতাল মালিকের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। 

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিথিলা দাস জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে মেহেরপুর শহরের বড় বাজার এলাকার আব্দুর রউফ নামের একজন আড়ৎ ব্যবসায়ীর আড়তে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বেশ কিছু প্লাস্টিকের বস্তা উদ্ধার হওয়ায় তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা পাট পরিদর্শক মহসিন শিকদার সেখানে উপস্থিত ছিলেন। 

Advertisement

সহকারী কমিশনার সুজন দাস জানান, একই দিন বিকেলে মেহেরপুর শহরের ঘাটপাড়া এলাকার খোকন নামের এক ব্যক্তির চাতালে অভিযান চালানো হয়। এ সময় সেখানে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার হওয়ায় তাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!