[ ধর্ম ]
পরস্পরের কল্যাণ ও মঙ্গল কামনার দোয়া
‘ঈদ মোবারাক’- প্রতীকী ছবি
এক মুমিন মুসলমানের সঙ্গে আরেক মুসলমানের দেখা-সাক্ষাৎ হলে বিশেষ একটি দোয়ার মাধ্যমে ভাব বিনিময় করতে হয়। যে দোয়া পরস্পরের কল্যাণ ও মঙ্গল কামনা করা হয়।
হাদিসে এসেছে, প্রিয় নবী রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবারা ঈদের শুভেচ্ছা বিনিময়ে একে অপরকে বলতেন-
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
উচ্চারণ : ‘তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’
.png)
অর্থ : ‘আল্লাহ তায়ালা আমাদের ও আপনার নেকা আমল তথা ভালো কাজগুলো কবুল করুন।’ (বায়হাকী (২/৩১৯)-সনদ হাসান)।
ঈদের দিন ন্যূনতম ‘ঈদ মোবারাক’ বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করা যায়।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা মুসলিম উম্মাকে এ দোয়ার মাধ্যমে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে পরস্পরের কল্যাণ ও মঙ্গল কামনা করর তাওফিক দান করুন। আমিন।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!