ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

পদত্যাগ করেছেন আনন্দবাজার পত্রিকার সম্পাদক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৪৮, ১ জুন ২০২০
পদত্যাগ করেছেন আনন্দবাজার পত্রিকার সম্পাদক
পদত্যাগ করেছেন আনন্দবাজার পত্রিকার সম্পাদক

কলকাতাভিত্তিক ভারতের বাংলা দৈনিক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার সম্পাদক অনির্বাণ চট্টোপাধ্যায় পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে তাকে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। সেখানে প্রায় ছয় ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

রোববার পত্রিকাটির নতুন সম্পাদক হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেছেন বার্তা সম্পাদক ঈশানী দত্ত রায়।

এক সূত্রের তথ্য অনুযায়ী, গত এপ্রিল মাসে বাংগুর হাসপাতাসের একটি সংবাদকে কেন্দ্র করে করা এফআইআরের ভিত্তিতে তাকে থানায় ডাকা হয়। 

আনন্দবাজারের সম্পাদকের পদত্যাগের ঘটনায় বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় এক টুইটার পোস্টে জানান, সম্পাদক অনিবার্ণকে কেন পুলিশ নোটিশ পাঠিয়েছে সেটি আমি স্বরাষ্ট্র সচিবের কাছে জানতে চেয়েছি। সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কোনো আলোচনা হতে পারে না। এটি গণতন্ত্রের মেরুদণ্ড ও সংবিধান স্বীকৃত বলেও মন্তব্য করেন তিনি।

তার ওই টুইটার পোস্টের পরেই জানা যায় যে, ওই সম্পাদককে প্রায় ৬ ঘণ্টা ধরে থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে পুলিশের সূত্র অনুযায়ী, অনির্বাণ চট্টোপাধ্যায় একটা চিঠি দিয়ে পুলিশকে জানান যে তিনি প্রবীণ নাগরিক। করোনার সময়ে তাকে প্রকাশ্য স্থানে যেতে মানা করেছেন চিকিৎসকরা।

সূত্র- ডয়চে ভেলে

ডেইলি-বাংলাদেশ/এসএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!