[ দেশজুড়ে ]
নাসিরনগরে বৃত্তি পেল ৫১ মেধাবী
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ২০১৮ সালে ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৫১ শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট দেয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে নাসিরনগর শিশু কানন চত্বরে উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি হস্তান্তর করেন ইউএনও আজগর আলী।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রবিউল আলম, কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবদুল হক প্রমুখ। মোঃ সফিকুল ইসলাম ইউনুসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিভাবক আনিসুর রহমান ও জাহিদ পাঠান প্রমুখ।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!