ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ খবর ]

নান্দাইলে আরো তিন করোনা রোগী শনাক্ত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ০১:২৪, ২৫ মে ২০২০
নান্দাইলে আরো তিন করোনা রোগী শনাক্ত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে আরো তিন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে আটজন হলো।

রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল আহাম্মদ নাসের।

তিনি জানান, শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২০ জনের নমুনা পাঠানো হয়েছে। সেখান থেকে রোববার তিনজনের করোনা পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৩ বছর বয়সী নার্স, উপজেলার শেরপুর গ্রামের ১৭ বছর বয়সী কিশোর ও গাংগাইল ইউপির গয়েশপুর গ্রামের ২৬ বছর বয়সী যুবক রয়েছেন।   

এ পর্যন্ত উপজেলা থেকে ২২১ জনের নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে। যার মধ্যে ১৬৯ জনের ফলাফল এসেছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!