ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ স্বাস্থ্যকথা ]

নতুন আতঙ্ক ‘স্ক্রাব টাইফাস’! জেনে নিন এই রোগের লক্ষণগুলো

স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৩, ২৮ নভেম্বর ২০১৯
নতুন আতঙ্ক ‘স্ক্রাব টাইফাস’! জেনে নিন এই রোগের লক্ষণগুলো
ছবি: সংগৃহীত

নানাবিধ রোগের সঙ্গে সঙ্গে এই মুহূর্তে নতুন আতঙ্ক স্ক্রাব টাইফাস। এরইমধ্যে ভারতে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়ে মৃত্যর ঘটনাও ঘটেছে। আর এই ঘটনার ফলেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক।

ভারতের বিভিন্ন জায়গায় এই পোকার কামড়ে অজানা জ্বরের খবর পাওয়া গেছে। এই রোগে জ্বরের সঙ্গে সারা দেহে ক্ষত দেখা যায়। সরকারি হিসেব অনুযায়ী, বছরের শুরু থেকে এপর্যন্ত মোট ৩৬ জন স্ক্রাব টাইফাসে আক্রান্ত হয়েছেন, তারমধ্যে মারা গিয়েছেন দুজন। এই রোগ নিয়ে ইতিমধ্যে সতর্ক হয়েছে কলকাতা পুরসভা।

মাইট নামে এক ধরণের পোকা কামড়ালে ব্যাকটেরিয়াঘটিত এই রোগ হয়। ওরিয়েনসিয়া শুশুগামুসি নামের একটি ব্যাক্টেরিয়া এই রোগের জন্য দায়ী। মাইট পোকার লার্ভা থেকে এই রোগ ছড়ায়। চলুন তবে জেনে নেয়া যাক স্ক্রাব টাইফাসের লক্ষণগুলো-

> এই রোগ হলে সাংঘাতিক মাথাব্যথা হয়।

> ১০৪ পর্যন্ত জ্বর হয়।

> পিঠে ও বুকে র্যাশ দেখা যায়, এই র্যাশ ক্রমশ বাড়তে থাকে।

> এছাড়াও ব্লাড প্রেসার লো হয়ে যায়।

> উজ্জ্বল আলোর দিকে তাকাতে সমস্যা হয়।

> পেশিতে প্রচন্ড ব্যথা অনুভূত হয়।

উত্তরবঙ্গের মিরিক এবং সংলগ্ন পাহাড়ি এলাকায় মাইট দেখা যায়। তবে স্ক্রাব টাইফাসের ওষুধ রয়েছে। তাই এই রোগের সঠিক চিকিৎসা হলে মৃত্যুর আশঙ্কা কমে যায়। এই রোগ ছোঁয়াচে নয়। তাই স্ক্রাব টাইফাসকে রুখতে দরকার সচেতনতা ও সঠিক সময়ে চিকিৎসা করা।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!