ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ধোনিকে কটাক্ষ পিটারসেনের, পাল্টা আক্রমণ চেন্নাইয়ের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৭, ১৯ এপ্রিল ২০২০
ধোনিকে কটাক্ষ পিটারসেনের, পাল্টা আক্রমণ চেন্নাইয়ের
মহেন্দ্র সিং ধোনি ও কেভিন পিটারসেন

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বেশ সরব। সেখানে নানারকম বিতর্কিত মন্তব্যের জন্য অনেকবার সমালোচনার স্বীকার হয়েছেন এই ব্যাটসম্যান। অভিন্ন কারণে ফের আলোচনায় পিটারসেন। এবার সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কটাক্ষ করে টুইট করেছেন তিনি। প্রত্যুত্তরে বেশ মোক্ষম জবাব দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (সিএসকে)। 

শনিবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ধোনির সঙ্গে নিজের খেলার একটি ছবি পোস্ট করেন পিটারসেন। সেখানে ক্যাপশনে লিখেন, হেই এমএসডি, তুমি ওখানে আমার জন্য কেনো ফিল্ডার রাখছ না? তোমাদের বিপক্ষে রান করা অনেক সহজ। 

পিটারসেনকে ধোনির সেই স্ট্যাম্পিং

ব্যাপারটি সহজভাবে নেয়নি ভারতীয়রা। আইপিএলে ধোনির দল চেন্নাইও চুপ করে থাকেনি। পাল্টা উত্তরে ধোনির হাতে পিটারসেনের স্টাম্পিং হওয়ার একটা ছবি পোস্ট করেছে তারা। সেখানে সিএসকে লিখেছে, মাঝে মাঝে তোমার ফিল্ডারের প্রয়োজন হয় না। 

ক্রিকেট থেকে বেশ আগেই অবসর নিয়েছেন কেভিন পিটারসেন। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন তিনি। অন্যদিকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা না দিলেও ক্যারিয়ারের সায়াহ্নে অবস্থান করছেন ধোনি।

ডেইলি-বাংলাদেশ/এম
লিংক সফলভাবে কপি হয়েছে!