[ লাইফস্টাইল ]
দীপিকার মেদহীন শরীরের রহস্য লুকিয়ে রয়েছে তার মেরুদণ্ডে!
ছবি: সংগৃহীত
আকর্ষণীয় ও মেদহীন শরীরের অধিকারী দীপিকা পাডুকোন। তার ভক্ত রয়েছে বিশ্ব জুড়েই। তার অভিনয় দক্ষতা সঙ্গে কোমরের ঘোর থেকে বেরিয়ে আসতে পারবেনা তার ভক্তরা।
সময়ের সঙ্গে তার শারীরিক ফিটনেসও আরো আকর্ষণীয় হচ্ছে। তবে দীপিকার শরীরিক সৌন্দর্য ও ফিট থাকার রহস্যটা তার ভক্তদের কাছে এখনো অজানা। সুস্থ জীবনযাপন ও ফিটনেস বজায় রাখতে এই অভিনেত্রী প্রচুর পরিশ্রম করেছেন, কথাগুলো বলেছেন বলিউডের জনপ্রিয় পাইলেটস প্রশিক্ষক ইয়াসমিন করাচিওয়ালা।
সম্প্রতি তিনি তার ইনস্ট্রাগ্রামে দীপিকার একটি ভিডিও শেয়ার করে সেখানে ক্যাপশন রয়েছে, ‘আপনার মেরুদণ্ড যতটা নমনীয় হবে, ততই আপনি তরুণ থাকবেন। দীপিকার মেরুদণ্ডের মুভমেন্ট দেখে আমি বলেছি, তিনি চিরকালই তরুণ থাকবেন! আপনিও কি আমার সঙ্গে একমত?’
ডেইলি-বাংলাদেশ/জেএমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!