ঢাকা,  মঙ্গলবার   ০৬ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পশুর নদীতে ট্রলার ডুবি, নিহত ১

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২০, ২৪ নভেম্বর ২০১৯
পশুর নদীতে ট্রলার ডুবি, নিহত ১

খুলনার দাকোপের পশুর নদে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে কয়েকজন যাত্রী নিখোঁজ হয়েছেন। রোববার সকাল ৯টায় পশুর নদ পার হওয়ার সময় ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে ওই ট্রলারটি ডুবে যায়। নিখোঁজদের উদ্ধারে বাগেরহাট ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড কাজ শুরু করেছে।

নিখোঁজদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত সুন্দর বিশ্বাস দাকোপের লাউডোব গ্রামের বাসিন্দা। 

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মাসুদ সরদার বলেন, ট্রলার ডুবির খবর জানতে পেরে আমরা উদ্ধার অভিযান শুরু করি। স্থানীয়দের সহায়তায় সুন্দর বিশ্বাস নামের একজনের মরদেহ উদ্ধার করেছি। 

তিনি আরো জানান, খুলনা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রওনা হয়েছে। তারা আসলে উদ্ধার কাজ আরো সহজ হবে।
 

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!