‘তুই কাপড়ের ভেতর নাকি কাপড় তোর ভেতর?’
ভারতের জাতীয় ক্রিকেট দলে স্পিনার যুজবেন্দ্র চাহাল সব সময়ই নিজে রকাজ দিয়ে বেশ আলোচনায় থাকেন। এবার বিরাট এক জামা গায়ে ছবি পোস্ট করতে গিয়ে মহা বিপদে পড়লেন চাহাল। সতীর্থ রোহিত শর্মা পর্যন্ত তাকে ট্রল করেছেন।
আসলে চাহাল যে জামা পরে ছবিটি পোস্ট করেছেন, সেটি খুবই ঢিলেঢালা। এতটাই ঢিলেঢালা যেন মনে হচ্ছে, চাহাল পুরোটাই ঢেকে যাবেন। চাহালের সেই ছবিতে রোহিত লিখেছেন, ‘কাপড়ের ভিতর তুই নাকি কাপড় তোর ভিতরে!’ এর আগে রোহিত ইনস্টাগ্রামে নিজের ওয়ার্ক আউটের একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে আবার চাহালের ফিল্ডিং নিয়ে বিস্তর ট্রল করেন। তিনি লিখেছিলেন, ‘এই আমার ছোট্ট ছেলে। যখন ও ফিল্ডিং করে তখন সব জায়গায় লাফিয়ে বেড়ায়’।
তবে শুধু যুবরাজ বা রোহিতের কাছেই নয়, এসব মজাদার সব ভিডিওর জন্য দলের সতীর্থ এমনকী বিদেশি ক্রিকেটারদের কাছেও হাসির খোরাক যুজবেন্দ্র চাহাল।
কিছুদিন আগেই দলের অধিনায়ক বিরাট কোহলি চাহালকে বিদ্রুপ করেছিলেন। আবার ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার ক্রিস গেইলও চাহালের এমন ঠাট্টার ভিডিও দেখে ব্লক করার হুমকি দিয়েছিলেন। এসবের পরেও চাহাল তার সতীর্থদের স্ত্রীদের পোস্টে গিয়েও মন্তব্য করে চলছেন।