ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজধানী ]

ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টায় গ্রেফতার সাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২০, ২৯ অক্টোবর ২০১৯
ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টায় গ্রেফতার সাত
ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা করার সময় মূল হোতা শহীদসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব-১। 

সোমবার রাত পৌনে ১১টার দিকে চেরাগ আলী ট্রাক স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শহিদ আকন্দ (৪২), জাকির হোসেন ওরফে কামাল (৩৫), শাজাহান (৩৫), মাহাবুব মানিক (৩১), বাবু ইসলাম ওরফে পিচ্চি বাবু (২৮), আল আমিন হোসেন (৩৬) ও নুর ইসলাম (২৯)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, ডিবি জ্যাকেট, ওয়াকিটকিসহ বিভিন্ন ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কনেল মো. সারওয়ার-বিন-কাশেম জানান, গোয়েন্দা তথ্যে এই অভিযান চালানো হয়। অভিযানে শহীদ কামাল বাহিনীর ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। 

তিনি আরো জানান, অভিযানে তাদের কাছ থেকে ১ টি দেশীয় তৈরি শর্টগান, ৪ রাউন্ড কার্তুজ, ১ টি পিস্তলের কভার, ১ টি প্রাইভেটকার, ২ সেট ওয়াকিটকি, ৩ টি ডিবি লেখা জ্যাকেট, ৪ টি ধারালো ছুরি, ১ টি চাপাতি, ২০ টি মোবাইল, ১ টি কাটার, ১ টি গ্রান্ডিং মেশিন, ১ টি হেক্স ব্লেড, ৮ টি গাড়ির নম্বর প্লেট, ৩ টি তালা খোলার রড, ৪ টি ওয়াকিটকি চার্জার, নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

ছবি: ডেইলি বাংলাদেশপ্রাথমিক জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, এই চক্রের মূল হোতা শহিদ আকন্দ ও জাকির হোসেন কামাল। এই সংঘবদ্ধ ডাকাত দলটির স্থায়ী সদস্য ১৫/১৬ জন। ডিবি পরিচয়ে তারা ডাকাতি, ছিনতাই, চুরিসহ বিভিন্ন ধরনের অপকর্ম করতো। ২০১৩/১৪ সাল থেকে তারা এসব অপরাধ করে আসছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!