ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ঝটপট তৈরি করুন মুড়ি মাখানোর বিশেষ মসলা

আঁখি আক্তার
প্রকাশিত: ১৮:৪১, ৩১ অক্টোবর ২০১৯
ঝটপট তৈরি করুন মুড়ি মাখানোর বিশেষ মসলা
ফাইল ছবি

মুড়ি মাখা খেতে ভালোবাসে না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। স্কুলের টিফিনে বা বিকেলে বন্ধু-বান্ধদের আড্ডায় মুড়ি মাখা ছাড়া যেন চলেই না। তবে মুড়ি মাখার আসল স্বাদ আসে এর বিশেষ মসলার কারণে।

মাখানোর সময় এই বিশেষ মশলা ব্যবহার করার গুণেই মুড়িমাখা সুস্বাদু হয়ে ওঠে। এটি বিভিন্ন ধরনের মসলা দিয়ে তৈরি করা হয়। কিন্তু সুস্বাদু বলে বাইরের অস্বাস্থ্যকর মুড়ি মাখা খাওয়া উচিত নয়। তাই ঘরেই মুড়ি মাখা তৈরি করুন। আর মসলা তৈরির গোপন রেসিপিটি জেনে নিন-

তৈরি পদ্ধতি
মুড়ি মাখানোর মশলা তৈরির জন্য প্রথমে পরিমাণ মতো পেয়াজ, আদা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, সরিষা বাটা, রসুন ও লবণ নিন। এরপর কড়াইয়ে সামান্য পানি ও তেল দিয়ে কিছুক্ষণ ঐগুলো সেদ্ধ করে নিন। যখন পানি শুষে নেয়ার মতো হবে, ঠিক তখনই আবার তেল এবং গরম মসলা দিয়ে নাড়তে থাকুন। মাংসের ঝোলের মতো ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে দিন।

Advertisement

লবণ বেশি পরিমাণে দিলে অল্প দিনে তেলে দুর্ঘন্ধ আসবে এমনকি স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তাই লবণ পরিমাণ মতো দিন। মুড়ি মাখানোর সময় এই তৈরি করা মশলা, বিট লবণ ও লেবুর রস ব্যবহার করলেই তৈরি হয়ে যাবে মজাদার মুড়ি মাখা।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!