ঢাকা,  সোমবার   ১২ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

জীবননগরে ফেনসিডিল-গাঁজাসহ আটক ৪

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ০০:২২, ৯ ডিসেম্বর ২০১৯
জীবননগরে ফেনসিডিল-গাঁজাসহ আটক ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক অভিযানে ফেনসিডিল ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- জীবননগর পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের সাইফুল, নতুন তেঁতুলিয়া গ্রামের নজরুল ইসলাম, সোহাগ, মনোহরপুরের তুহিন।

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল ও আধা কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। উপজেলা থেকে মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!