ঢাকা,  রোববার   ০১ নভেম্বর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ছয় বছর পর জ্ঞান ফিরল কিংবদন্তি শ্যুমাখারের!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:২৩, ১২ সেপ্টেম্বর ২০১৯
ছয় বছর পর জ্ঞান ফিরল কিংবদন্তি শ্যুমাখারের!
ছবি: সংগৃহীত

ছয় বছর কোমায় থেকে অবশেষে জ্ঞান ফিরেছে ফর্মুলা ওয়ান কিংবদন্তি মাইকেল শ্যুমাখারের। স্কি দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পেয়েছিলেন ট্র্যাকের রাজা শ্যুমাখার। 

সুইজারল্যান্ড থেকে অ্যাম্বুলেন্সে করে এনে ফ্রান্সের রাজধানী প্যারিসের জর্জেস পম্পিদ হাসপাতালে ভর্তি করা হয়েছিল শুমিকে। সেখানেই কার্ডিও ভাসকুলার সার্জেন ফিলিপ মেনাসের চিকিত্সায় সাড়া দিচ্ছেন তিনি।

২০১৩ সালের ২৯ ডিসেম্বর আল্পস পর্বতে স্কি দুর্ঘটনার শিকার হয়েছিলেন শ্যুমাখার। তার পর ছয় বছর কোমায় ছিলেন। চিকিৎসায় অল্প-বিস্তর সাড়া দিলেও উল্লেখযোগ্য কোনও উন্নতি হচ্ছিল না শুমির। কিন্তু এবার তার জ্ঞান ফিরেছে বলে জানাচ্ছে ফ্রান্সের একটি পত্রিকা।

এক নার্স জানিয়েছেন, ওর জ্ঞান ফিরেছে। আগের থেকে ও অনেক ভাল আছে এখন। বাড়িতে থাকাকালীন শুমির স্ত্রী কোরিনা শ্যুমাখারই তার দেখাশোনা করতেন।

৯১টি গ্রাঁপি ও সাতটি বিশ্বখেতাব জয়ের রেকর্ড রয়েছে শ্যুমাখারের। এমন একজন রেসার-এর এভাবে দুর্ঘটনার শিকার হয়ে শয্যাশায়ী হয়ে যাওয়ার ঘটনা অনেক ক্রীড়াপ্রেমীই মেনে নিতে পারছিলেন না।

ডেইলি বাংলাদেশ/এমকে

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!