ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছেলের নির্যাতন সইতে না পেরে আমগাছে ফাঁস দিলেন বাবা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ২ মে ২০২০
ছেলের নির্যাতন সইতে না পেরে আমগাছে ফাঁস দিলেন বাবা
মরদেহ। ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইরে মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না পেরে বাড়ির উঠানের আমগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল নামে এক রিকশাচালক।

শনিবার সকালে ওই উপজেলার জামির্তা ইউপির মুন্সিনগরে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানায়, আব্দুলের প্রতিবন্ধী ছেলে কাদের মাদকাসেবী ও বিক্রেতা। মাদকের টাকা না পেয়ে তিনি প্রায়ই বাবা আব্দুলকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতেন। শুক্রবার রাতেও বাবাকে মারধর করেন তিনি। এতে অভিমানে বাড়ির উঠানের একটি আমগাছের ডালে ফাঁস দেন রিকশাচালক আব্দুল।

ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম রাজু জানান, প্রতিবন্ধী মেয়ে ও ছেলেকে নিয়ে খুবই কষ্টে দিনযাপন করতেন আব্দুল। এসবের মধ্যে মাদকের টাকার জন্য ছেলের নির্যাতন সইতে না পেরে আত্মহত্যা করেন তিনি।

সিংগাইর থানার এসআই সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আত্মহত্যার কারণ জানা যায়নি। তদন্ত চলছে, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!