ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঢাকার বসুন্ধরা থেকে দর্শনার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা হাবু গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ১৯ নভেম্বর ২০২৬
ঢাকার বসুন্ধরা থেকে দর্শনার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা হাবু গ্রেফতার
ঢাকার বসুন্ধরা থেকে দর্শনা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা হাবু গ্রেফতার। ছবি- ডেইলি বাংলাদেশ

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে দর্শনা পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মো. আতিয়ার রহমান হাবুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আতিয়ার রহমান হাবু দর্শনা পৌর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। পাশাপাশি তিনি দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে দর্শনা পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছিলেন।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (গুলশান বিভাগ) উপপুলিশ কর্মকর্তা আ. স. ম. আনোয়ার হোসেন খান তাঁর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!