ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চেম্বারে শিশু নির্যাতন করে জনতার রোষানলে গ্রাম্য চিকিৎসক

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ২ মে ২০২০
চেম্বারে শিশু নির্যাতন করে জনতার রোষানলে গ্রাম্য চিকিৎসক
ফাইল ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাত বছরের এক শিশুকে শারীরিক নির্যাতন করেছে সোলায়মান শাহ নামে এক গ্রাম্য চিকিৎসক।

এ ঘটনায় ওই চিকিৎসক জনতার রোষানলে পড়ে এখন পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে  আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী। 

শনিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার বুজুরগোকোনা গ্রামে ওই ডাক্তারের চেম্বারে এ ঘটনা ঘটে।

Advertisement

নির্যাত‌নের শিকার ওই শিশু ৪৯ নম্বর উত্তরপাড়া মাদরাসা সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

ওই শিশুর মা বলেন, হঠাৎ করে আমার মেয়ের শরীরে অ্যালার্জি দেখা দিলে বাড়ির পার্শ্ববর্তী গ্রাম্য চিকিৎসক সোলায়মান শাহ’র কাছে নিয়ে যাই। এ সময় আমার মেয়েকে চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে রেখে বাড়িতে ধান নাড়তে চলে আসি। পরে আমার মেয়ে বাড়িতে এসে আমার কাছে সব কিছু বলে।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, ওই শিশুর মা বিষয়টি এলাকার লোকজনকে জানালে তারা ওই চিকিৎসককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই চিকিৎসককে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই চিকিৎসক শিশুটিকে শারীরিক নির্যাত‌নের কথা স্বীকার করেছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে। রোববার আটককে আদালতে পাঠানো হবে।   

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!