চার ব্রিটিশ পত্রিকা বর্জন করলেন হ্যারি-মেগান
অসত্য খবর প্রকাশের অভিযোগে যুক্তরাজ্যের চারটি ট্যাবলয়েড পত্রিকা থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কলে। পত্রিকা চারটি হলো, ট্যাবলয়েড পত্রিকা দ্য সান, ডেইলি মেইল, মিরর ও এক্সপ্রেস।
সংবাদ সংস্থা বিবিসি ও এএফপির খবরে জানা যায়, হ্যারি ও মেগানের অভিযোগ করে ওই পত্রিকাগুলো অসত্য ও সমালোচনামূলক খবর প্রকাশ করে।
হ্যারি ও মেগান বলেন, সমালোচনায় তাদের আপত্তি নেই। তবে পত্রিকাগুলো যে ঢঙে মিথ্যা খবর পরিবেশন করে, তা তাদের ব্যক্তিগত জীবনে ক্ষতিকর প্রভাব ফেলছে।
.png)
তারা জানান, এই পত্রিকাগুলোর সঙ্গে এখন থেকে তারা কোনো ধরনের যোগাযোগ রাখবেন না।
বিবিসির ও এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, ট্যাবলয়েড পত্রিকাগুলোর সম্পাদকদের উদ্দেশে চিঠি লিখেছেন হ্যারি ও মেগান। এতে হ্যারি-মেগান জানান, এই চার পত্রিকার সঙ্গে তারা কোনো ধরনের সম্পর্ক রাখছেন না।
হ্যারি–মেগানের চিঠিটির অনুলিপি টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করেছে দেশটির দৈনিক পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদক মার্ক ডি স্টেফানো। চিঠিতে তারা বলেছেন, সমালোচনা এড়াতে তারা এই পদক্ষেপ নেননি। এই পত্রিকা চারটি তাদের ব্যক্তি জীবনের শান্তি নষ্ট করছে।
সূত্র: বিবিসি, এএফপি ও দ্য নিউ ইয়র্ক টাইমস