ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পুলিশ দেখে দোকানে তালা, সেই তালার ওপর পুলিশের তালা

চট্টগ্রামে পাইকারি ওষুধের বাজারে অভিযান
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ৭ জুন ২০২০
পুলিশ দেখে দোকানে তালা, সেই তালার ওপর পুলিশের তালা
চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রামে ওষুধের পাইকারি বাজার হাজারী গলিতে সাঁড়াশি অভিযান চালিয়ে ৪৫টি দোকানে মেয়াদোত্তীর্ণ ওষুধ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১২ দোকান মালিকের বিরুদ্ধে মামলায় পৌনে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে কয়েকটি দোকানে তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ।

রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার, মো. উমর ফারুক, গালিব চৌধুরী, এস এম আলমগীর।

পুরো অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে পুলিশ ও র‍্যাব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার জানান, দুপুর থেকে হাজারী গলির ৪৫টি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়। এ সময় ১২ দোকান মালিকের বিরুদ্ধে মামলা করে ১০ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে কয়েকটি দোকানে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।

এ ঘটনায় নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মোহসিন। পোস্টে তিনি লেখেন- হাজারী গলিতে গেলাম। আমাদের দেখে দোকানে তালা ঝুলিয়ে পালাল দোকানি। তাদের দোকান সুরক্ষিত করতে আমরা সেই তালার উপর আরো একটি তালা ঝুলিয়ে দেই! রাতে সেই দোকানি থানায় এলো। এবার তাকে দেখে আমি রুমে তালা ঝুলিয়ে চলে এলাম!

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!