[ দেশজুড়ে ]
চট্টগ্রামে পুড়ল জুতার কারখানা
প্রতীকী ছবি
চট্টগ্রামে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার ভোরে চট্টগ্রাম নগরীর অভয়মিত্র ঘাট এলাকার একটি জুতার কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ভোর সাড়ে ৬টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (জোন-২) ফরিদ আহমেদ চৌধুরী জানান, অগ্নিকাণ্ডে প্রাণহানী না হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনে উৎস তদন্ত করে পরবর্তীতে জানানো হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!