ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩৫০০ ছাড়াল

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৪, ৪ জুন ২০২০
চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৩৫০০ ছাড়াল
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে আরো ১৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে তিন হাজার ৫৩৭ জন হলো।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি জানান, বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও বিআইটিআইডি থেকে ৫৩০ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এর মধ্যে চট্টগ্রামের ১৪০ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

Advertisement

আক্রান্তদের মধ্যে নগরীর ৮৬ জন, বোয়ালখালীর ১১ জন, চন্দনাইশের নয়জন, সীতাকুণ্ডের আটজন, রাউজানের সাতজন, আনোয়ারার ছয়জন, হাটহাজারীর পাঁচজন, রাঙ্গুনিয়ার চারজন, সাতকানিয়ার দুইজন, ফটিকছড়ির একজন ও পটিয়ার একজন রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৮ জন। মারা গেছেন ৮৫ জন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!