ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডেঙ্গু ঠেকাতে শ্রীপুরে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু ঠে ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে শ্রীপুরে অভিযান
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০১, ১২ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু ঠেকাতে শ্রীপুরে পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে শ্রীপুরে অভিযান

ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে গাজীপুরের শ্রীপুরে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। উপজেলা প্রশাসক নাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করা হয়। ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসে নিয়মিতভাবে বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হচ্ছে। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সামাজিকভাবে সবাইকে পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।

Advertisement

 

 

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!