ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ খবর ]

ঘরে সময় কাটাতে ইউএনও’র লুডু বিতরণ

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩১, ২৬ মার্চ ২০২০
ঘরে সময় কাটাতে ইউএনও’র লুডু বিতরণ
ছবি: ডেইলি বাংলাদেশ

করোনাভাইরাস প্রতিরোধে নিজ গৃহে সময় কাটানোর জন্য বরিশালের গৌরনদীর ইউএনও ইসরাত জাহানের উদ্যোগে বৃহস্পতিবার জনগণের মাঝে লুডু খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়া করোনা প্রতিরোধে ডিসি এসএম অজিয়র রহমানের সচেতনতামূলক বিভিন্ন নির্দেশনা সাধারণ এলাকাবাসীর মধ্যে প্রচার করেন ইউএনও।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফারিহা তানজিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বাদশা ফয়সাল উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!