[ দেশজুড়ে ]
গৌরীপুরে রিভলবারসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে বিদেশি রিভলবার ও গুলিসহ মো. আলমগীর নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার ২ নম্বর ইউপির চান্দের সাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সে ময়মনসিংহ শহরতলীর শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকার বাসিন্দা নুরু মিয়ার ছেলে বলে জানা গেছে।
গৌরীপুর থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চান্দের সাটিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশী করে বিদেশি একটি রিভলবার ও তাজা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আলমগীরের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকসহ তিনটি মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!