কিন্তু একই সঙ্গে অভিনন্দনের স্টাইল স্টেটমেন্ট ভাইরাল হয়ে গিয়েছিল। ছোট করে কাটা চুল। সেনা বাহিনীতে যা দস্তুর। সেই সঙ্গে পুরু গোঁফ। ঠোঁটের উপর থেকে দু’পাশে নেমে এসে, তা আবার উপরে মিশে গিয়েছে দাড়ি ও জুলপি-র সঙ্গে। যাকে বলা হয়, গানস্লিঙ্গার মুস্তাচ (gunslinger moustache)!
অভিনন্দনের গোঁফের স্টাইল নিয়ে এতো হইচই পড়ে গিয়েছিল যে প্রায় পাড়ায় পাড়ায় সেলুনে সেলুনে ভিড় জমে গিয়েছিল, ওমন গোঁফের ছাঁটের জন্য। এমনিতে তামিলদের মধ্যে গানস্লিঙ্গার মুস্তাচ বেশি দেখা যায়। অভিনন্দনও আদতে তামিল। তবে বালাকোট বিস্ফোরণের পর সেটা যেন জাতীয় স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠেছিল!
.png)
বালাকোটে হামলার পর প্রায় ৬ মাস কেটে গিয়েছে। পাক সেনা তাকে মুক্তি দেয়ার পর শুশ্রুষার জন্য কয়েকদিন হাসপাতালে ছিলেন অভিনন্দন। তার পর কয়েক দিন ছুটি কাটিয়ে ফিরে যান তার স্কোয়াড্রনে। সেই সঙ্গে ফের ট্রেনিং শুরু করে দেন।
শেষমেশ সোমবার আনুষ্ঠানিকভাবে ফের মিগ ২১ এর পিঠে চড়েন অভিনন্দন। তার সঙ্গে ছিলেন, প্রধান এয়ারচিফ মার্শাল বি এস ধানোয়া। দেখা যায়, অভিনন্দন তার গানস্লিঙ্গার ছেঁটে ফেলেছেন। চুলের ছাঁট একই রকম রয়েছে। কিন্তু গোঁফ ছেঁটে ছোট করে ফেলেছেন। ঠোঁটের দু’পাশ থেকে সামান্য ঝুলে রয়েছে দুদিকে।
কে জানে! অভিনন্দনের এই স্টাইলও ভাইরাল হয়ে যাবে।
ডেইলি বাংলাদেশ/জেএইচ