ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

শরণখোলায় গৃহবধূর আত্মহত্যা

 শরণখোলা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫১, ১ এপ্রিল ২০২০
শরণখোলায় গৃহবধূর আত্মহত্যা
গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

বাগেরহাটের শরণখোলায় নুরজাহান বেগম নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ওই গ্রামের কৃষক বনী আমিন সিকদারের স্ত্রী। 

বুধবার সকালে উপজেলার ধানসাগর ইউপির উত্তর রাজাপুরে এ ঘটনা ঘটে। 

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!