ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাজে ফিরেছেন পাটকল শ্রমিকরা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৩, ৪ জানুয়ারি ২০২০
কাজে ফিরেছেন পাটকল শ্রমিকরা
ছবি: সংগৃহীত

প্রশাসনের আশ্বাসের পর অনশন কর্মসূচি বাদ দিয়ে কাজে যোগ দিয়েছেন খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ব পাটকলের শ্রমিকরা। আগামী ১৬ জানুয়ারির মধ্যে জাতীয় মজুরি কমিশন-২০১৫ প্রদান করা হবে বলে আগেই ঘোষণা দিয়েছে সরকার।

শনিবার ভোর থেকেই কাজে যোগ দিতে শুরু করেন তারা। ফলে মিলে উৎপাদন শুরু হয়। প্রাণচাঞ্চল্য ফিরেছে পুরো শিল্পাঞ্চলে।

এর আগে টানা পাঁচ দিন আমরণ অনশন কর্মসূচির পর মজুরি কমিশন বাস্তবায়নের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

খুলনার সাতটি পাটকলে স্থায়ী ও অস্থায়ী প্রায় ৫০ হাজার শ্রমিক রয়েছেন। যারা সবাই কাজে যোগদান করেছেন বলে শ্রমিক নেতারা জানিয়েছেন।

মিলগুলো হচ্ছে- ক্রিসেন্ট জুট মিল, খালিশপুর জুট মিল, দৌলতপুর জুট মিল, প্লাটিনাম জুবিলি জুট মিল, স্টার জুট মিল, আলিম জুট মিল ও ইস্টার্ন জুট মিল।

 

ডেইলি-বাংলাদেশ/আরএম/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!