ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোলায় ১৭ বছরের পুরোনো মামলায় বিএনপির দুই নেতার জামিন

দৌলতখান (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৮, ১৫ নভেম্বর ২০২৬
ভোলায় ১৭ বছরের পুরোনো মামলায় বিএনপির দুই নেতার জামিন
ভোলায় জামিন পাওয়া বিএনপির দুই নেতা। ছবি: ডেইলি বাংলাদেশ

২০০৭ সালে দায়ের করা একটি মামলায় জামিন পেয়েছেন ভোলার বোরহানউদ্দিন পৌরসভার মেয়রপ্রার্থী ও দৌলতখান প্রেসক্লাবের উপদেষ্টা মো. আকবর হোসেন এবং বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান।

রোববার সকালে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এএসএম তারিক শামস শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

জামিন পাওয়ার পর মো. আকবর হোসেন বলেন, ২০০৭ সালে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে সাবেক বাণিজ্য ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদের নির্দেশে বোরহানউদ্দিন পৌরসভার সাবেক ৯ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর মো. ইউসুফ তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলায় ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমকে ১ নম্বর আসামি করা হয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন ধরে তাদের এ মামলার হয়রানি মোকাবিলা করতে হয়েছে। শুরু থেকেই তারা মামলাটিকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। অবশেষে আদালত থেকে জামিন পাওয়ায় তারা স্বস্তি পেয়েছেন। ন্যায়বিচারের মাধ্যমে প্রকৃত সত্য প্রতিষ্ঠিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডেইলি-বাংলাদেশ/ভোলা/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!