ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

খারাপের মাঝে ভালো খবর দিলেন শুভ-ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩:২৮, ২৬ এপ্রিল ২০২০
খারাপের মাঝে ভালো খবর দিলেন শুভ-ঋতুপর্ণা
আরিফিন শুভ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত

করোনাভাইরাসের কারণে সবাই আতঙ্কিত, কারোর যেন দিন ভালো যাচ্ছে না। তবে এর থেকে একটু ব্যতিক্রম হলেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং বাংলাদেশের অভিনেতা আরিফিন শুভ। এবার তারা নিজের ভক্তদের জন্য দারুণ সু-খবর নিয়ে এলেন।

খাবার নিয়ে তৈরি এশিয়ার ২৫টি ছবির মধ্যে নির্বাচিত হল রঞ্জন ঘোষ পরিচালিত এবং ঋতুপর্ণা ও আরিফিন শুভ অভিনীত ছবি 'আহা রে'। আন্তর্জাতিক খ্যাতনামা ম্যাগজিন ‘এশিয়ান মুভি পালস’ এর তরফে ২৫টি ছবির মধ্যে বাংলা ছবি ‘আহা রে’কে বেছে নেয়া হয়েছে।

এই বিশেষ সম্মানের খবর পেতেই ঋতুপর্ণা জানান, সময়টা খুবই খারাপ এই দারুন খবরের জন্য। তবুও ভাল এই খবরটা ভাগ করে নিতে চাই আমার দর্শকদের সঙ্গে। ‘আহা রে’ ছবিটা বানিয়ে বিভিন্ন দেশ ও ফিল্ম ফেস্টিভ্যালে পাঠাই। সব জায়গায় এই ছবি সমাদৃত হয়েছে। এবারে সেরা ২৫ খাদ্য বিষয়ক এশিয়ান ফিল্মের তালিকাতেও জায়গা করে নিলো।

অভিনেত্রী তার ছবির সাফল্যের জন্য পরিচালক রঞ্জন ঘোষকে ধন্যবাদ জানিয়েছেন। 

খাবার নিয়ে তৈরি যে ২৫টি সেরা এশিয়ান ছবিকে নির্বাচিত করা হয়েছে, তার মধ্যে রয়েছে পরিচালক অ্যাং লি-র ‘ইট ড্রিঙ্ক ম্যান ওমেন’, জুজো ইটামির ‘তামপোপো’-র মতো ছবি। এছাড়াও আরো বেশ কিছু জাপানি, চাইনিজ ও উত্তর কোরিয়ার ছবি এই ২৫টি সেরা খাবার নিয়ে তৈরি ছবির তালিকায় রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!