[ খবর ]
কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর বাজার করে দিল পুলিশ
ছবিঃ সংগৃহীত
হোম কোয়ারেন্টাইনে থাকা ইতালি প্রবাসীর বাসার বাজার করে দিলো পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী শহরের কলেজ রোড এলাকায় এই ঘটনা ঘটে। ওই প্রবাসীর বাড়িতে তার দেয়া তালিকা অনুযায়ী তার বাসায় নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়েছে সদর থানা পুলিশের সদস্যরা।
পটুয়াখালী সদর থানা পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মুঠোফোনে সকালে এক ইতালি প্রবাসী জানান, চারদিন হলো তিনি দেশে এসেছেন। হোম কোয়ারেন্টাইনে আছেন। তার বাসায় খাবার সংকট দেখা দিয়েছে। তিনি সচেতন তাই দেশে ফিরেই হোম কোয়ারেন্টাইন মানছেন।
.png)
ওসি আরো জানান, তিনি বিভিন্ন গণমাধ্যমে পুলিশকে খাবার পৌঁছে দিতে দেখেছেন। তাই তিনি থানায় কল দিয়ে বিষয়টি জানানোর পর তার পণ্যের তালিকা অনুযায়ী ওইসব পণ্য কিনে তার বাসায় পৌঁছে দিয়েছে পুলিশ।
ডেইলি বাংলাদেশ/জেএইচএফ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!