ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুড়িয়ে পাওয়া নবজাতকের দায়িত্ব নিলেন ঝালমুড়িওয়ালা

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩২, ৭ সেপ্টেম্বর ২০১৯
কুড়িয়ে পাওয়া নবজাতকের দায়িত্ব নিলেন ঝালমুড়িওয়ালা
ছবি- সংগৃহীত

কুড়িয়ে পাওয়া নবজাতক কন্যার দায়িত্ব নিলেন ঝালমুড়িওয়ালা ও তার স্ত্রী। আশরাফ হোসেন বাবু (৪৬) নামের এ ঝালমুড়িওয়ালা যশোরের অভয়নগর উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার কাপাশহাটি গ্রামে রেল লাইনের পাশে একটি বাজারের ব্যাগের মধ্য থেকে শিশুর কান্নার শব্দ শোনা যায়। এ সময় স্থানীয় জনগণ ব্যাগটি উদ্ধার করে দেখতে পান, গামছা দিয়ে পেঁচিয়ে রাখা ২/৩ দিন বয়সী নবজাতক এক শিশুকন্যা। কে বা কারা শিশুটিকে ফেলে রেখে গেছে তা কেউ বলতে পারেননি।

এদিকে খবরটি ছড়িয়ে পড়লে মানুষের ভিড় বাড়তে থাকে। এক পর্যায়ে হতদরিদ্র ঝালমুড়ি বিক্রেতা নিঃসন্তান আশরাফ হোসেন বাবু ও তার স্ত্রী শিশুটিকে কোলে তুলে নেন।

লালন-পালনের দায়িত্ব নেয়া আশরাফ হোসেন বলেন, আমরা নিঃসন্তান, আল্লাহ আমাদের জন্য বাচ্চাটি দান করেছেন। নিজের সন্তান মনে করে কোনো প্রকার অযত্ন হবে না বলে তিনি সকলের নিকট শিশুটির জন্য দোয়া কামনা করেন।

ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!