ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

করোনা থেকে সুস্থ হলেন ইসকন মন্দিরের ৩৫ জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:১৬, ৯ মে ২০২০
করোনা থেকে সুস্থ হলেন ইসকন মন্দিরের ৩৫ জন
স্বামীবাগের ইসকন মন্দির

রাজধানীর গেন্ডারিয়া থানার স্বামীবাগের ইসকন মন্দিরের করোনায় আক্রান্ত ৩৫ জন সুস্থ হয়েছেন।

শুক্রবার রাজধানীর ওয়ারি বিভাগের ডিসি শাহ ইফতেখার আহমেদ পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুস্থ হওয়া ৩৫ জন কোয়ারেনটাইনে মন্দিরের ভেতরই অবস্থান করছেন।

এর আগে, ওই মন্দিরের দায়িত্বরত একজন পুলিশ সদস্যসহ মোট ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। পরে ওয়ারী বিভাগের ডিসির নির্দেশনায় এলাকাটি লকডাউন করা হয়। নিষিদ্ধ করা হয়েছিল সব প্রকার চলাচল। 

Advertisement

এ সময় ওয়ারী বিভাগের তত্ত্বাবধানে মন্দিরে অবস্থানরত সবার প্রয়োজনীয় দ্রব্যাদি প্রেরণ করা হয়। এছাড়া তাদের মনোবল চাঙ্গা রাখতে সময়ে সময়ে খোঁজ খবর নিয়ে তাদের অনুপ্রাণিত করা হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!