ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

করোনা ইস্যুতে কুইক রেসপন্স টিম গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২০, ১০ জুন ২০২০
করোনা ইস্যুতে কুইক রেসপন্স টিম গঠন
ফাইল ছবি

করোনা ইস্যুতে কুইক রেসপন্স টিম গঠন করেছে সরকার। এতে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (সাধারণ সেবা অধিশাখা) মোহাম্মদ মিজানুর রহমানকে টিম লিডার করা হয়েছে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের করোনা আক্রান্ত কর্মকর্তা ও কর্মচারীদের সহায়তার জন্য পাঁচ সদস্যের এই টিম গঠন করে আদেশ জারি করা হয়েছে। 

টিমের সদস্য হিসেবে রয়েছেন- সিনিয়র সহকারী সচিব (সরকার গঠন ও রাষ্ট্রাচার শাখা) তানবীর মোহাম্মদ আজিম, প্রটোকল অফিসার (সাধারণ সেবা অধিশাখা) মো. ইমদাদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা (প্রশাসন ও শৃঙ্খলা শাখা) শাহেনা খানম ও ব্যক্তিগত কর্মকর্তা (মন্ত্রিপরিষদ সচিবের দফতর) মো. নেছারুল হাসান।

মন্ত্রিপরিষদ বিভাগের কোনো কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হলে এই টিম তার বা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। প্রয়োজনে তাদের চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসাসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা দেবেন।

আদেশে আক্রান্তদের তথ্য সংগ্রহ করে তা প্রতিবেদন আকারে যুগ্মসচিবের (প্রশাসন) কাছে দাখিল করতে বলা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর/আরআর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!