[ লাইফস্টাইল ]
আন্ডারআর্মে কালচে দাগ? জেনে নিন সমাধান
ছবি: সংগৃহীত
আন্ডারআর্মের কালো দাগ বিরক্তির আরেক কারণ। এর থেকে রেহাই পেতে তাই হরেক রকম চেষ্টা। কিন্তু কোনোভাবেই মিলছে না সমাধান। যার কারণে পছন্দের স্লিভলেস পোশাকটিও পরা হয় না।
তবে পুরুষ বা নারী উভয়ের ক্ষেত্রেই এটি একটি জটিল সমস্যা। অনেকেই বাজার চলতি ক্রিম বা রেজারের মাধ্যমে নিয়মিত বাড়িতেই আন্ডারআর্ম পরিষ্কার করেন। এর ফলে আন্ডারআর্মের কালচে দাগ তৈরি হয়। কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললে সহজেই এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায়। চলুন তবে জেনে নেয়া যাক আন্ডারআর্মের কালচে দাগ দূর করার দু’টি কার্যকরী ঘরোয়া উপায়-
জলপাই তেল
.png)
দু’চামচ অলিভ অয়েলের সঙ্গে এক চামচ ব্রাউন সুগার মেশান। সপ্তাহে তিন দিন এই মিশ্রণ আন্ডারআর্মে লাগালে সহজেই ওই অংশের কালচে দাগ ফিকে হয়ে মিলিয়ে যাবে।
অ্যাপেল সিডার ভিনেগার
শেভিংয়ের পর অ্যাপেল সিডার ভিনেগার তুলো দিয়ে মিনিট পাঁচেক আন্ডারআর্ম ভিজিয়ে রাখুন। সপ্তাহে অন্তত ৩ থেকে ৪ দিন এই ভাবে অ্যাপেল সিডার ভিনেগার লাগালে সহজেই আন্ডারআর্মেরর কালচে দাগ দূর হয়ে যাবে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!