ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আদালতেই জড়িয়ে ধরে খুনিকে ক্ষমা করে দিলেন নিহতের ভাই!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৩, ৬ অক্টোবর ২০১৯
আদালতেই জড়িয়ে ধরে খুনিকে ক্ষমা করে দিলেন নিহতের ভাই!
ছবি- সংগৃহীত

প্রতিবেশী কৃষ্ণাঙ্গ যুবককে হত্যার অপরাধে দশ বছর কারাদণ্ডও পেলেন খুনি। যুক্তরাষ্ট্রের ডালাসের এক আদালতে রায় ঘোষণার পরই অপরাধীকে জড়িয়ে ধরলেন নিহতের ভাই বললেন, আর পাঁচ জনের মতো আপনাকেও ভালোবাসি। আমি চাই না আপনি জেলের মধ্যে পচে মরুন। আমি ব্যক্তিগতভাবে আপনার মঙ্গল কামনা করি।

অপরাধী ডালাসের সাবেক পুলিশ অফিসার আম্বার গাইঘের। নিহত সেই কৃষ্ণাঙ্গ তরুণের নাম বোথাম জিন। আম্বারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের জেরে খুনের অভিযোগ আনা হয়। সাবেক অফিসার আম্বারের দাবি, ঘটনার দিন তিনি ভুল করে বোথামের ফ্ল্যাটে ঢুকে পড়েন। 

ঘটনাচক্রে ২৬ বছরের ওই যুবক তখন মদ্যপান করছিলেন, ফ্ল্যাটের দরজা ছিল খোলা। সেখানে কোনও অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী ঢুকে পড়েছে ভেবে গুলি চালান তিনি। গুলি লাগে বোথামের বুকে, মারা যান তিনি।

Advertisement

আম্বারের শাস্তি ঘোষণার পর আদালতে তখন চরম নিস্তব্ধতা। হঠাৎই বিচারক ট্যামি কেম্পের কাছে বোথামের ভাই ব্র্যান্ড জিন আর্জি জানান, জানি না, এটা সম্ভব কি না, একবার কি আম্বারকে জড়িয়ে ধরতে পারি? বিচারক কেম্প অনুমতি দিলে ধীরে ধীরে এগিয়ে এসে ভাইয়ের হত্যাকারীকে আলিঙ্গন করেন তিনি। 

এরপর বলেন, 'আমার পরিবার কিংবা অন্য কারো সামনে এটা কখনো বলে উঠতে পারব না যে আমি এটা চাই না যে আপনি জেলে যান, আমি চাই আপনি যেন সেরাটুকুই পান, বোথাম বেঁচে থাকলেও এটাই চাইত।

ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!