[ দেশজুড়ে ]
‘আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ’
বক্তব্য দেয়ার সময় এসপি মোহাম্মদ উল্লাহ। (ছবি: ডেইলি বাংলাদেশ)
হবিগঞ্জের এসপি মোহাম্মদ উল্লাহ বলেছেন, আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ। সন্তানদের সঠিক পথে চালাতে পারে একজন মা।
শনিবার দুপুরে জেলার বানিয়াচংয়ে সন্ত্রাস, নারী নির্যাতন ও আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক সভায় তিনি এসব কথা বলেন। উপজেলার ৪ নম্বর ইউনিয়ন অফিস মিলনায়তনে এর আয়োজন করা হয়।
এসপি বলেন, সমাজ থেকে সন্ত্রাস, নারী নির্যাতনসহ যেকোনো ধরনের অন্যায় দূর করতে মায়েরা এগিয়ে আসতে হবে। সচেতন মায়েদের সন্তান কখনো সমাজের অমঙ্গল ডেকে আনতে পারে না।
.png)
ইউপি চেয়ারম্যান রেখাছ মিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডিশনাল এসপি শেখ মো. সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত, ওসি তদন্ত প্রজিত কুমার দাস, বানিয়াচং প্রেস ক্লাবের সভাতি এসএম খোকন, শিক্ষক বিপুল ভূষন রায় প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!