ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

কি কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন রেশমি!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮:১৭, ১২ জানুয়ারি ২০২০
কি কারণে আত্মহত্যা করতে চেয়েছিলেন রেশমি!
রেশমি দেশাই

ছোটবেলা বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যক্রমে তার এক আত্মীয় দেখে ফেলায় বেঁচে যান তিনি। সম্প্রতি বিগ বসের ঘরে এবাবেই নিজের জীবনের অজানা কথা শোনান হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেশাই।

এ বিষয়ে রেশমি দেশাই বলেন, গরিব পরিবারে জন্মেছিলাম। পরিবারের সবাই চেয়েছিলেন যাতে পুত্রসন্তান হয়। তাই জন্মের পর আমার পরিবারের কেউ খুশি ছিলেন না। এ নিয়ে মাকেও শুনতে হয়েছিল নানা গঞ্জনা। বাবাও মুখ ফিরিয়ে নিয়েছিলেন। শুধু তাই নয় একসঙ্গে থাকতেনও না।

অভিনেত্রী আরো জানান, একটু যখন বুঝতে শিখলাম তখন নিজেকে ক্রমশ পরিবারের বোঝা মনে হতে থাকে। এমন একটা পরিস্থিতিতে আর যুদ্ধ করতে না পেরে বিষ খাওয়ার মতো সিদ্ধান্ত নেই। ভাগ্যক্রমে এক কাকিমা দেখে ফেলে। এরপর দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে প্রাণে বেঁচে যাই। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!