বর্তমানে ইতালিতে থাকেন রোনালদো। সেখানে জুভেন্টাসের হয়ে খেলছেন তিনি। তবে সম্প্রতি এল ক্ল্যাসিকোর ম্যাচ দেখতে স্পেনে গিয়েছিলেন তিনি। এদিকে রোনালদোর জন্মস্থান পর্তুগালের মাদেইরাতেই থাকেন তার বাবা-মা।
এরইমধ্যে ডোলারেসের মাথায় একটি অস্ত্রপচার সম্পন্ন হয়েছে। মায়ের কাছে দ্রুত যেতে ব্যাকুল সিআর সেভেন জেট বিমান ভাড়া করেছেন বলে জানা গেছে। স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যার মাঝেই মায়ের কাছে পৌঁছার কথা তার।
.png)
পর্তুগালের এক গণমাধ্যমের সূত্রানুযায়ী, ইস্কেমিয়া টাইপের স্ট্রোক হয়েছে ডোলারেসের। এ ধরনের স্ট্রোক খুব কমন। এতে মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যায়।
এমনিতে রোনালদোর মা ডোলারেস ক্যান্সারে আক্রান্ত। ২০০৭ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর সেরেও উঠেছিলেন তিনি। কিন্তু গত বছরের শুরুতে আবার ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানান রনের মা।