[ দেশজুড়ে ]
অসুস্থ বেড়ে ৯৬, একজনের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
সুনামগঞ্জে বিয়ের দাওয়াতে গিয়ে অসুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে ৯৬ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে।
মৃত জলি রাণী দেব সুনামগঞ্জ শহরের ওয়েজখালী এলাকার সঞ্জু দেবের স্ত্রী। শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়।
সুনামগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সদর উপজেলার মোল্লাপাড়ায় একটি বিয়েতে খাবার খেয়ে পরদিন সকাল থেকেই অসুস্থ হয়ে পড়েন বরযাত্রীরা। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আটজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানেই ওই নারীর মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আরএমও ডা. রফিকুল ইসলাম বলেন,খাবার হজম না হওয়া ও বিষক্রিয়া থেকেই এ সমস্যা সৃষ্টি হয়েছে। আমরা সর্বক্ষণ নজদারি করছি। বিষয়টি জেলা প্রশাসনের নজরদারিতেও রয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!