ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

অসহায়দের জন্য সেহরি পাঠাচ্ছেন স্বাগতা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৭, ২৭ এপ্রিল ২০২০
অসহায়দের জন্য সেহরি পাঠাচ্ছেন স্বাগতা
জিনাত শানু স্বাগতা

করোনার এই সংকটকালীন সময়ে অসহায় মানুষের জন্য সেহরির ব্যবস্থা করে যাচ্ছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। প্রথম রমজান থেকে কাজটি করছেন তিনি।

স্বাগতা বলেন, বর্তমান পরিস্থিতিতে বাসায় কাজের মানুষ নেই। ফলে খুব বেশি মানুষের জন্য সাহরি তৈরি করতে পারছি না। নিজের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি।

তিনি জানান, রান্না করা খাবার স্বেচ্ছাসেবকরা এসে নিয়ে যাচ্ছে। তার মতো আরো অনেকের কাছ থেকেই খাবার সংগ্রহ করছে। সেগুলো অসহায়দের মধ্যে বিতরণ করছে স্বেচ্ছাসেবকরা।

২০০৫ সালে ইউ গট দ্য লুক প্রতিযোগিতায় বিজয়ী হন স্বাগতা। এরপর থেকে ছোট পর্দায়ও নিয়মিত কাজ করছেন। ২০০৬ সালে মান্নার বিপরীতে শত্রু শত্রু খেলা চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নাম লেখান  স্বাগতা।

 

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!