ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

অমৃতার কোলে ছোট্ট ইব্রাহিম, মাদার্স ডে-তে ছবি পোস্ট সারার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৪৯, ১০ মে ২০২০
অমৃতার কোলে ছোট্ট ইব্রাহিম, মাদার্স ডে-তে ছবি পোস্ট সারার
ছবি: সংগৃহীত

অনেক ছোটবেলাতেই মা অমৃতা সিং ও বাবা সাইফ আলি খানের বিবাহবিচ্ছেদ দেখতে হয়েছিল সারা আলি খানকে। চোখের ওপরই দেখেছেন সাংসারিক অশান্তি। অমৃতা-সাইফের দাম্পত্য কলোহ তো এক সময় বলিউডের হিট গুঞ্জন ছিল। সেই গুঞ্জনের মধ্যেই বড় হয়েছেন সারা। তবে একেবারেই মায়ের ঘরে।

সেই দিনগুলো এখন অতীত। সারা এখন বলিউডের নতুন তারকা। একের পর এক ছবি বক্স অফিসে হিট। এমনকী, সারার ভাই অর্থাৎ সাইফ আলি খানের ছেলে ইব্রাহিমও বেশ বড় হয়েছেন। তিনিও বলিউডে আসতে একেবারেই তৈরি। পুরাটাই ক্রেডিট মা অমৃতা সিংয়ের। আর তাই তো মাদার্স ডে, মাকে ধন্যবাদ জানাতে এক অভিনব পোস্ট করলেন সারা আলি খান।

সারা আলি খান এক দারুণ ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যেখানে দেখা গিয়েছে, ছোট্ট ইব্রাহিমকে কোলে নিয়ে আছেন অমৃতা, আর তার পাশে সারা আলি খান।

সারা লিখলেন, আমাদের পৃথিবীর আলো দেখানোর জন্য ধন্যবাদ মা।

ডেইলি-বাংলাদেশ/টিএএস
লিংক সফলভাবে কপি হয়েছে!