এর মধ্যে দেশ টিভি প্রকাশিত বাংলাদেশি অপহৃত জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ উদ্ধারে নামছে সোমালি পুলিশ ও বিদেশি নৌ সেনারা- এ খবরটি বেশি ভাইরাল হয়েছে। আরো কয়েকটি গণমাধ্যম সংবাদটি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে- বাংলাদেশি জাহাজ ‘এমভি আবদুল্লাহ’ ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়ে ১২ মার্চ। এতে নাবিক ও ক্রুসহ ২৩ বাংলাদেশি জিম্মি হন জলদস্যুদের হাতে।
জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজটি উদ্ধারে সোমালিয়া পুলিশ ও বিভিন্ন দেশের নৌবাহিনীর সদস্যরা একযোগে অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছেন। এ তথ্য জানিয়েছে সোমালিয়ার পান্টল্যান্ড অঞ্চলের পুলিশ বাহিনী। ভারতের নৌবাহিনীর কমান্ডোরা সোমালি জলদস্যুদের কবল থেকে একটি কার্গো জাহাজ উদ্ধারের দুই দিনের মাথায় এ অভিযানের প্রস্তুতি চলছে।
.png)
ভাইরাল হওয়া আরেকটি সংবাদ হলো- বগুড়ায় এক মণ বেগুন ৮০ টাকা, ঢাকায় ১ কেজি বেগুন ৮০ টাকা। যমুনা টিভিতে প্রকাশিত সংবাদটিতে বলা হয়- রাজধানীর বাজারে গেলে দামের আগুনে পকেট পুড়ে যায় ক্রেতার। অথচ একেবারেই বিপরীত চিত্র গ্রামের হাটগুলোতে। ঢাকায় যে বেগুন ৮০ টাকা কেজি, গ্রামের হাটে সেই বেগুন পাইকারিতে বিক্রি হচ্ছে মাত্র আড়াই টাকায়! অবিশ্বাস্য শোনালেও সত্যি সেটাই। বগুড়ার শাহজাহানপুরের দুবলাগাড়ি হাটে সকালে গিয়ে দেখা যায় এমন চিত্র।
বেগুন চাষিরা জানান, সোমবারও তারা মণপ্রতি বেগুন বিক্রি করেছেন চারশ’ থেকে সাড়ে চারশ’ টাকায়। কিন্তু মঙ্গলবার সেই বেগুনের দাম নেমে এসেছে মণপ্রতি ৮০ থেকে ১০০ টাকায়। হঠাৎ এমন দাম পড়ে যাওয়ায় তারা হতাশ।
বিবিসি বাংলায় প্রকাশিত এই সংবাদে বলা হয়েছে- মাছের দেশ বাংলাদেশে কেন ভারত থেকে মাছ আমদানি করা হচ্ছে? বিশ্বে মাছ উৎপাদনে শীর্ষ দেশগুলোর একটি হচ্ছে বাংলাদেশ। সরকারের দাবি অনুযায়ী, দেশটি মাছে স্বয়ংসম্পূর্ণ। প্রতিবছর মাছ উৎপাদন হয় ৪৯ লাখ মেট্রিক টন, যেটি চাহিদার চেয়ে বেশি এবং প্রতিবছর উদ্বৃত্ত কিছু মাছ বিদেশেও রফতানি করা হয়। কিন্তু দেখা যাচ্ছে, দেশটি রুই-কাতলের মতো বিভিন্ন মাছ আমদানি করছে, বিশেষত ভারত থেকে।
এই মাছগুলো বাংলাদেশেও চাষ হয় এবং খাওয়ার জন্য বেশ জনপ্রিয়। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের মতো দেশগুলো থেকে কোন ধরনের মাছ, ঠিক কী পরিমাণে আসছে? আর যেখানে বাংলাদেশেই যথেষ্ট মাছ উৎপাদন হচ্ছে, সেখানে ব্যবসায়ীরা ভারত থেকেই বা কেন মাছ আমদানি করছেন?