ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫০, ১৫ মে ২০২০
ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ গ্রেফতার ১
ফাইল ছবি

রাজধানীর আদাবরে অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম আতিকুল হাসান। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত চলে এই অভিযান।

র‌্যাব-২ কোম্পানি কমান্ডার মেজর এইচ এম পারভেজ আরেফিন জানান, রাজধানীর আদাবরের মুনসুরাবাদ হাউজিং এলাকায় সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভিওআইপি ব্যবসা করছে একটি চক্র। এমন খবরে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা- বিটিআরসি এবং র‌্যাব যৌথভাবে অভিযান চালায়। অভিযানে পালিয়ে যাওয়ার সময় হাসান নামে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে রুমে বিপুল পরিমাণ ভিওআইপি ব্যবসার সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে- ৩২ অ্যান্টেনার চারটি সিম বক্স, জিপিআরএস ব্লকার, দেড়হাজার সিম, ইউপিএস, রাউটার।

জিজ্ঞাসাবাদের গ্রেফতার হাসান জানিয়ে, সে দীর্ঘদিন ধরে বৈদশিক বিভিন্ন কল আদান-প্রদানের সঙ্গে জড়িত। যা সম্পূর্ণ অবৈধভাবে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে করে আসছিল।

তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআই
লিংক সফলভাবে কপি হয়েছে!