ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভাঙ্গুড়ায় অটোরিকশার চাপায় গেল শিশুর প্রাণ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৪, ১৪ মার্চ ২০২০
ভাঙ্গুড়ায় অটোরিকশার চাপায় গেল শিশুর প্রাণ
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ভাঙ্গুড়ায় অটোরিকশার চাপায় ফরহাদ হোসেন নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে ভাঙ্গুড়া-অষ্টমনিষা সড়কের ঝিনাইগাড়ি কলকতি গ্রামে এ ঘটনা ঘটে।

সে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ঝিনাইগাড়ী কলকতি গ্রামের রেজাউল করিম সরদারের ছেলে।

নিহত শিশুর চাচা শাহিন হোসেন সরদার জানান, বাড়ির সামনের সড়কে দৌড়ে অতিক্রমের সময় ওই অটোরিকশা ফরহাদকে ধাক্কা দেয়। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানার ওসি মো. মাসুদ রানা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!