[ খেলা ]
তৃতীয়বারের মতো বাবা হলেন ইয়াসির
তৃতীয় সন্তানের বাবা হলেন ইয়াসির শাহ
তৃতীয়বারের মতো বাবা হলেন পাকিস্তানের লেগ-স্পিনার ইয়াসির শাহ। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। এর আগে এক ছেলে ও এক মেয়ের জন্ম দেন ইয়াসির দম্পতি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই এ খবর নিশ্চিত করেছেন ইয়াসির। মা ও মেয়ে দু’জনই ভালো আছেন বলে জানান তিনি।
টুইট করে ইয়াসির লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আরেকটি ছোট্ট পরী উপহার দিলেন।’
২০১১ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হয় ৩৪ বছর বয়সী ইয়াসিরের। একই বছর টি-টোয়েন্টিতেও অভিষেক ঘটে তার। আর ২০১৪ সালে টেস্ট দলে সুযোগ পান তিনি।
তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পাকিস্তানের ভরসা হতে পারেননি ইয়াসির। টেস্ট দলে পাকিস্তানের প্রধান ভরসার নাম ইয়াসির। ৩৯ টেস্টে ২১৩টি উইকেট নিয়েছেন এই স্পিনার। আর ২৫ ওয়ানডেতে ২৪টি ও ২টি টি-টোয়েন্টিতে উইকেট শিকারের আনন্দে মাততে পারেননি ইয়াসির।
ডেইলি-বাংলাদেশ/এম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!