[ দেশজুড়ে ]
ট্রেনের ছাদে ভ্রমণ, আখাউড়ায় আটক ১৩
ডেইলি বাংলাদেশ
ঢাকা-চট্রগ্রাম রেলপথে ট্রেনের ছাদে ভ্রমণ করায় ১৩ যাত্রীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। সোমবার দুপুরে আটকদেরকে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে পাঠানো হয়।
এর আগে রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে স্টেশনে আন্তঃনগর নিশিতা এক্সপ্রেস, উপকূল এক্সপ্রেস ও কর্নফুলি ট্রেনে অভিযান চালিয়ে ছাদ থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন এমরান হোসেন, ফয়সাল, আশরাফুল আলম, নাইম, রাসেল, এমরান, সোহাগ, মো. সারোয়ার হোসেন, রিয়াজুল ইসলাম, অসীম উদ্দিন, সুমন, শাকিল, মারুফ।
আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, দুর্ঘটনা এড়াতে ট্রেনের ছাদে ভ্রমণ রোধে এ অভিযান শুরু হয়েছে। রেলওয়ে পুলিশের ঘোষিত কর্মসূচির আওতায় ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে ভ্রমণ এড়াতে অমাদের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি বাংলাদেশ/জেডএম
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!