ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ভ্রমণ ]

দুর্ঘটনা এড়াতে ঈদযাত্রায় যা যা খেয়াল রাখবেন

ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ২১:১২, ৮ এপ্রিল ২০২৩
দুর্ঘটনা এড়াতে ঈদযাত্রায় যা যা খেয়াল রাখবেন
ফাইল ফটো

স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা অনেকেই গ্রামের বাড়ি যাই। এ ঈদযাত্রায় নানা ঝক্কি-ঝামেলা পোহাতে হয়। অনেক সময় অসাবধানতাবশত ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাও। 

তাই এবারের ঈদযাত্রা নিরাপদ ও আনন্দময় করতে বেশ কয়েকটি বিষয় আপনি মাথায় রাখতে পারেন। এতে করে আপনার ঈদযাত্রা আনন্দঘন ও নির্ভাবনাহীন হবে।

>> ঈদের সময় বিভিন্ন চক্র, ছিনতাইকারী, মলম পার্টি ও গামছা পার্টি থেকে সাবধান থাকতে হবে।

Advertisement

>> জীবনের ঝুঁকি নিয়ে বাস বা ট্রেনের ছাদে যাতায়াত করবেন না।

>> ফিটনেসহীন গাড়িতে ওঠা থেকে বিরত থাকবেন।

>> অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে দেবেন না।

>> যাত্রাপথে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

>> জাল টিকিট বিক্রিকারী চক্রের প্রতারণা থেকে সাবধান থাকতে হবে।

>> যাত্রাপথে অপরিচিত কারও দেওয়া খাবার বা পানাহার থেকে বিরত থাকতে হবে।

>> ভাড়ার তালিকার বাইরে বাড়তি ভাড়া চাইলে প্রশাসনের সাহায্য নিন।

>> সময় বাঁচাতে লাফ দিয়ে পরিবহনে ওঠা যাবে না।

>> অতিরিক্ত যাত্রীবাহী লঞ্চে যাত্রা করা থেকে বিরত থাকুন।

>> ঝুঁকি নিয়ে যে কোনো যানবাহনে চড়া থেকে বিরত থাকতে হবে।

>> টিকিট কালোবাজারিদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

>> রেষারেষি কিংবা প্রতিযোগিতা করে গাড়ি চালাতে দেখলে জরুরি সেবায় ফোন করুন।

>>নদীপথে ফিটনেসবিহীন লঞ্চ দেখলে যাত্রা থেকে বিরত থাকতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ভ্রমণ
লিংক সফলভাবে কপি হয়েছে!