ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

টেলিভিশন রিপোর্টার হলেন মেহজাবিন!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৯, ২৬ আগস্ট ২০১৯
টেলিভিশন রিপোর্টার হলেন মেহজাবিন!
মেহজাবিন চৌধুরী

কখনো হতদরিদ্র, কখনো স্থূলকায় বা বড় দাঁতের মেকআপে পর্দায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এবার তাকে দেখা যাবে আরো একটি ভিন্ন চরিত্রে। টিভি চ্যানেলের রিপোর্টার হয়েছেন মেহজাবিন। তার এই রূপ দেখা যাবে ‘গেম ওভার’ নামের একটি টেলিছবিতে। স্বরূপ চন্দ্র দের লেখা গল্পে এটি নির্মাণ করছেন সঞ্জয় সমাদ্দার। থ্রিলারধর্মী এই টেলিছবিতে মেহজাবিনের বিপরীতে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব।

নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানান, ‘গেইম ওভার’ গল্পে দেখা যাবে, এক ভয়ংকর খেলায় মেতে উঠেছেন প্রভাবশালী আজমীরা খান ও জাত জুয়াড়ি আজগর। তাদের এই খেলায় সর্বস্ব হারিয়েছে আবিদ ও তার পরিবার। আজমীরা-আজগরের ভয়ংকর কারসাজি সবার সামনে তুলে ধরতে এগিয়ে আসে সাংবাদিক লুবনা। এরপরই ঘটতে থাকে নানা ঘটনা।

নাটকটির প্রসঙ্গে মেহজাবিন বলেন, গল্পটি অন্যরকম, বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। গল্পে খুব সুন্দর একটি সামাজিক বার্তা আছে। চেষ্টা করেছি, চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে।

Advertisement

‘গেম ওভার’ টেলিছবির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শম্পা রেজা, লরেন মেন্ডিসসহ অনেকে। শিগগিরই এটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।

ডেইলি বাংলাদেশ/এনএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!