ঢাকা,  সোমবার   ০৫ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

সুস্বাদু ‘মালাই মাংস’ রান্না করুন এই উপায়ে

আঁখি আক্তার
প্রকাশিত: ১৪:০৩, ১৭ অক্টোবর ২০১৯
সুস্বাদু ‘মালাই মাংস’ রান্না করুন এই উপায়ে
ফাইল ছবি

মাংস খেতে সবাই ভালোবাসেন। তাইতো নিত্য নতুন রেসিপিতে রান্না করা হয় মাংস। তেমনই একটি সুস্বাদু রেসিপি হলো মালাই মাংস। পোলাও কিংবা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে এই রেসিপিটি।

তাই আজ খাবারে ভিন্নতা আনতে মুরগির মাংসকে একটু ভিন্ন স্বাদে রান্না করে ফেলুন। ঘরেই খুব সহজে তৈরি করুন মালাই মাংস। চলুন তবে জেনে নেয়া যাক রান্নার রেসিপিটি-

উপকরণ: মুরগির মাংস আধা কেজি, নারিকেল বাটা ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, পোস্ত বাটা ১ চা চামচ, কাজুবাদাম বাটা ১ চা চামচ, কিশমিশ বাটা ১ চা চামচ, টক দই হাফ কাপ, ঘি ১ কাপ, ঘন নারিকেল দুধ ১ কাপ, ক্রিম আধা কাপ, লবণ স্বাদমতো।

Advertisement

প্রণালী: মাংসের টুকরোগুলো টক দই দিয়ে মেখে রাখুন ১০ মিনিট। এবার প্যানে ঘি দিয়ে মাংসের টুকরোগুলো হালকা ভেজে একে একে বাকি সব মশলা দিয়ে কষাতে থাকুন। তেল ওপরে উঠে আসলে নারিকেল ও ক্রিম দিয়ে নেড়ে ঢেকে রাখুন। এবার নামিয়ে পরিবেশন করুন দারুণ মজার মালাই মাংস।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!